1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে বিইউএমএস ৯ম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

মো: মাহাবুল্লাহ হাসান,বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ইউনানী)-এ ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) কোর্সের ৯ম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপমহাদেশের প্রখ্যাত ইউনানী চিকিৎসা বিজ্ঞানী এবং বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা বিস্তারে অগ্রণী ব্যক্তিত্ব ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া

প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর পরিচালক (মানবসম্পদ ও উন্নয়ন, ভারপ্রাপ্ত) মিজানুর রহমান এবং হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইউনানী মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খাইরুল আলম, পিএইচডি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, শিক্ষক-শিক্ষিকা, বিইউএমএস ও ডিইউএমএস কোর্সের শিক্ষার্থী, অভিভাবক এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা ইউনানী চিকিৎসা শিক্ষা, চিকিৎসা পেশার নৈতিকতা,

দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁদের বক্তব্য নবীন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা সঞ্চার করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, কবিতা আবৃত্তি ও নান্দনিক পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ ও মানবিক চিকিৎসক গড়ে তুলতে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর জেলার একমাত্র ইউনানী মেডিকেল কলেজ,

যা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের এক আনন্দঘন ও স্মরণীয় সূচনা হিসেবে সবার প্রশংসা কুড়িয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews