কুষ্টিয়া সদর উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ পালন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর স্থানীয় শান্তি সহায়ক গোষ্ঠী (পিএফজি) ও যুব শান্তি দূত গোষ্ঠী (ওয়াইপিএজি)-এর উদ্যোগে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে এ দিবসটি উদযাপন করা হয়।
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সকাল দশটায় অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থী সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ, আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: ইমানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামপুর ইউপি; মনোয়ারা খাতুন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য, কাঞ্চণপুর ইউপি; মুফতী মুখতারুজ্জামান,
মোহাতামীম, আলামপুর ফজলুল উলুম কওমিয়া মাদ্রাসা; মো: জিয়ারুল ইসলাম, সদস্য, কাঞ্চণপুর ইউপি; মো: এসরারুল হক, সদস্য, পিএফজি; সাদিক হাসান রহিদ,
সমন্বয়কারি, ওয়াইপিএজি; রুবাইয়েত জাহান, সদস্য, ওয়াইপিএজি এবং অধ্যাপক মো: হামিদুর রহমান বকুল, সাধারণ সম্পাদক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুষ্টিয়া জেলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মো: শফিকুল ইসলাম, সমন্বয়কারি, পিএফজি, কুষ্টিয়া এবং সঞ্চালনা করেন অধ্যাপক মো: আব্দুল মান্নান বাদশা, পিস অ্যাম্বাসেডর, পিএফজি কুষ্টিয়া।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য পিস র্যালি, দৌড় প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শান্তি টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। দুর্নীতি ও সহিংসতা রোধে রাজনৈতিক নেতৃবৃন্দকে সহনশীল হতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply