1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা 

রেজাউল করিম খান, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইল ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ঘাটাইল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, পূজা মন্ডবগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায়  প্রতিটি পূজা মন্ডবে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়াও প্রতিটি

ইউনিয়নে একটি করে মোবাইল টিম থাকবে, যদি কোন মন্ডবে মাদকাসক্ত কাউকে পাওয়া যায় তাকে ছাড় দেওয়া হবে না, আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর অনুরোধ করেন তিনি।

ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সজল খান এর উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন সাগরদিগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, ধলাপাড়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মোঃ মাহফুজ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা,

সহ-সভাপতি প্রণতী রায় চৌধুরী, সহ-সভাপতি কার্তিক দত্ত, পূজা উদযাপন ফন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল চন্দ্র গুহ রায় ও সদস্য সচিব অরণ জ্যোতি সান্যাল।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, উপজেলায় ৭১ টি পূজা মন্ডবে যাতে ভালোভাবে ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ হয় সেজন্য পর্যাপ্ত  স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে,

পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় যেভাবে  সহযোগিতা করছেন আশা করি পূজা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews