1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

১৭ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা এবং সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা সুজনের সভাপতি আবু হেনা মোহা. গোলাম রসুল বাবলু। সভায় মূল বক্তব্য সমন্বয় করেন মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান

সভায় উপস্থিত ছিলেন পিএফজি সমন্বয়কারি অধ্যাপক মো. শফিকুল ইসলাম, বিএনপির প্রবীণ সদস্য মো. মিরাজুল ইসলাম রেন্টু, পিস অ্যাম্বাসেডর বনানি বিশ্বাস,

মো. আসাদুজ্জামান, জাকের আলী শুভ, ওয়ার্কাস পার্টির এসরারুল হক, জাসাস এর মো: মামুনুর রশিদ, ওয়াইপিএজি সমন্বয়কারী সাদিক হাসান রহিদ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় উঠে আসে ৩নং ওয়ার্ডে সাম্প্রতিক সহিংসতায় মৃত্যবরনের ঘটনা ও মাদক এর বিষয়। এতে উপস্থিত সদস্যরা ঐ এলাকায় একটি সম্প্রীতির পিস ইভেন্ট আয়োজন ও স্মারক লিপি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন,

যার সমন্বয় করবেন সাদিক হাসান রহিদ ও মিরাজুল ইসলাম রেন্টু। এছাড়া আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয় এবং আসন্ন দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং পিস ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল বাবলু বলেন পিএফজির মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যা ডকুমেন্টেশন করা দরকার নিউজলেটারের মাধ্যমে।

এছাড়া তিনি বলেন নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে আরো বেশি কিভাবে কাজ করা যায় তার পরিকল্পনা গ্রহণ করতে হবে যা শান্তিপূর্ণ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews