যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার ও যশোরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের কার্যালয়ে গিয়ে পত্র প্রেরণ শাখায় আলাদা স্মারকলিপি দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ,
ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক এমরান রেজা খোকন,
আসলাম উদ্দিন রবিন, মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের বদলি আদেশের খবর জানাজানি হওয়ার প্রেক্ষিতে রবিবার ১৪ সেপ্টেম্বর তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply