1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত মাদকসেবীর আখড়া সেই পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভেঙে দিল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ একটি (এক্সিভেটর) খনন যন্ত্রের মাধ্যমে পরিত্যক্ত বিদ্যালয়টি ভাঙার কাজ সম্পন্ন করেন।

প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাম্প্রতিক সময়ে সেখানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। এ নিয়ে মাদকসেবীদের দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিদ্যালয়টি ২০১২ সালে শুরু হলেও নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় পড়েছিল।

বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল ঘরটি। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠত। রাতভর চলত তাদের এহেন কার্যক্রম।

পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন- বিদ্যালয়টি সরকারি জায়গায় নির্মিত হয়েছিল। এটির কোন কার্যক্রম ছিল না। মূলত বিদ্যালয়ের ব্যানারে সরকারি জায়গা দখল করে রেখেছিল একটি মহল।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আস্তানায় পরিণত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা সময় নেয়ার পরও তাদের ঘরটি স্থানান্তর করেনি। তাই আজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews