1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘কেউ আমার লা’শ পেলে ফোন দিয়েন বাসায়’

  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

‘কেউ আমার লা’শ পেলে ফোন দিয়েন বাসায়’

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেললাইন থেকে শান্ত রায় নামের এক এসএসসি পরীক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর ওয়াবদা মোড় রেলঘুণ্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে।

শান্ত সৈয়দপুর উপজেলার সোনাখুলি বোতলাগাড়ি গ্রামের সাগর রায়ের ছেলে। সে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় শান্ত। দুপুরে রেললাইনে দ্বিখণ্ডিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে৷ এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল, ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’। একই সঙ্গে চিরকুটে তার বাবার মোবাইল নাম্বার দেওয়া ছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

ওসি আরও বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করেছি। তবে আত্মহত্যার মতো কোনো বিষয় ঘটেনি বলে তারা জানিয়েছেন। সে সব সময় হাস্যোজ্জ্বল ছিল। ফলে এটা কি আত্মহত্যা না হত্যা তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews