1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ হওয়া বিদ্যালয়টির পরিত্যাক্ত টিনের ঘরগুলো চলে যায় মাদকসেবীদের দখলে।

জানা যায়, ২০১২ সালে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। পরিত্যাক্ত টিনের ঘরের ভিতরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নেশার উপকরণ ও খালি বোতল। এবিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি জানতে পারলাম। এখন থেকে পর্যবেক্ষণে রাখবো। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। পরিত্যক্ত ভবনে অনেকের আনাগোনা হচ্ছে বলে অবগত আছি।

বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রয়েছে, সেখানে কার্যক্রম স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews