1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ,যুক্তরাষ্ট্র থেকে :

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন ।তারা হলেন- ডেপুটি ইন্সপেক্টর পদে কারাম চৌধুরী, সার্জেন্ট পদে জসিম মিয়া, তুহিন খান এবং আবু নূর মোহাম্মদ সৈয়দ।

গত শুক্রবার ,৫ সেপ্টেম্বর,নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসে সংস্থাটি থেকে।খবর আইবিএননিউজ ।

কারাম চৌধুরী বর্তমানে নিউ ইয়র্ক পুলিশের ১০৪ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত। বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক প্রেসিডেন্ট তিনি।

কারাম চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি আব্দুল মতিন চৌধুরীর একমাত্র সন্তান। ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন কারাম এবং ২০০৫ সালে নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা হিসেবে যোগ দেন।

সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া জসিম মিয়া বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-ট্রেজারার। বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তিনি ২০১৮ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি পান।

তুহিন খানের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ২০১৭ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন। তিনি পুলিশের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতি পাওয়া আরেক বাংলাদেশি আবু নূর মোহাম্মদ সৈয়দ ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।

তিনি নিউ ইয়র্ক পুলিশের ট্র্যাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে। ২০১৮ সালে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) তাদের এ পদোন্নতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রেসিডেন্ট সার্জেন্ট-ডিটেকটিভ এরশাদুর সিদ্দিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম,

ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক এক বিবৃতিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনটির মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার  বাপসনিউজকে বলেন, “এই সাফল্য বাংলাদেশি-আমেরিকান পুলিশদের জন্য অনুপ্রেরণা হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

নিউ ইয়র্ক পুলিশে বর্তমানে হাজারেরও বেশি বাংলাদেশি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তাদের পেশাগত দক্ষতা, সততা ও সাহসিকতা প্রশংসিত।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews