1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে লালমনিরহাটে মতবিনিময় অনুষ্ঠান

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে লালমনিরহাটে মতবিনিময় অনুষ্ঠান

লালমনিরহাট অফিস:

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীর ছওড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি আমাদের অর্থনীতি ও জীববৈচিত্র্যের জন্যও অপরিহার্য।

একটি গাছ একটি জীবনের সমান মূল্যবান। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী,

জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “গাছ লাগিয়ে গড়ব দেশ, সুন্দর হবে বাংলাদেশ।” পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।

আয়োজন করে কাজীর ছওড়া উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews