1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর)

জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ভাঙন কবলিতদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)

ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় ২৪০ টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ প্রমুখ।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা বলেন, প্রতিবছর যমুনার ভাঙনে আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। ফসল নষ্ট হয়ে যায়, বারবার বাড়ি ঘর সরাতে হয়। একদিকে ভাঙ্গে অন্যদিকে যাই, আবার সেদিকেও ভেঙ্গে যায়।

সন্তান তূল্য গবাদি পশুও স্রোতের টানে ছেড়ে দিতে হয়। আমাদের মাঝে প্রশাসন দৃষ্টি রাখায় আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাজিব হোসেন বলেন- এই উপজেলায় আমি সহকারী কমিশনার (ভুমি) হিসেবে মাত্র কয়েকদিন ধরে যোগদান করেছি। এর মধ্যে এই ইউনিয়নে আমি দু’বার এসেছি। এই ইউনিয়নকে ভাঙন কবলিত ইউনিয়ন বলা চলে।

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ও ভাঙন কবলিত ২৪০ টি পরিবারদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়। যদিও এটা খুবই নগন্য। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ধাপে ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো। প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews