পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আশাদুল হাবিব দুলু। তিনি বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের লালমনিরহাট জেলার আহ্বায়ক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা ও সদস্য সচিব মাওলানা মোঃ মফিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।






Leave a Reply