দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মেহেরপুর সদরে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, সভাটি মেহেরপুর সদরের পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পিএফজি, ওয়াইপিএজি এবং স্থানীয় নারী প্রতিনিধি, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান এর সঞ্চালনায় সভাটিতে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেছা নয়ন। এসময় উপস্থিত ছিলেন পিএফজির কোঅর্ডিনেটর মুজাহিদ আল মুন্না এবং ওয়াইপিএজির সমন্বয়কারী রাজিয়া সুলতানা।
সভায় বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, পরিবারিক দ্বন্দ্ব নিরসন ও নারী সহিংসতা প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করা হয় এবং কিভাবে বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়, তা তুলে ধরা হয়।
সভায় ৪ সদস্যের সমন্বয় কমিটি গঠিত হয়: সমন্বয়কারী: সুমী বিশ্বাস সহ-সমন্বয়কারী: সুমাইয়া শিমু, ফিরোজা আক্তার পপি ও আফরোজা পারভিন। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান,
এই প্ল্যাটফর্ম আগামী দিনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতির মেহেরপুর গড়ে তুলতে পদক্ষেপ গ্রহন করবে।।

Leave a Reply