1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন।

 এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার আগতেরিল্যা গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। পরে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়।

 পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews