তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে দিনব্যাপী ‘ফিউচার ইন একশান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে ধ্রুবতারা ইয়োথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(DYDF) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সেমিনারে ধ্রুবতারা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,
আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রীক পার্টি(জাগপা)র সহসভাপতি ও দলটির মূখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সিনিয়র সহ সভাপতি ক্বারি মোঃ আবদুল্লাহ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মুরশিদ তুহিন,
গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মাহফুজুর রহমান, গণ সংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজু সহ জেলার অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্ববৃন্দ।
সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্যের পর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সাধারন ছাত্রছাত্রীদের প্রশ্নত্তোর পর্ব এবং বিকেলে কুইজ, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সহ ৩ শতাধিক নারী-পুরুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।






Leave a Reply