“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ‘পিস ফ্যসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)’ আয়োজন করা হয়েছে। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় ২২ আগষ্ট ২০২৫ তারিখে যশোরের আরআরএফ রিসোর্স এন্ড ট্রেনির্ সেন্টারে প্রশিক্ষণটি শুরু হয়, যা ২৪ আগষ্ট সমাপ্ত হবে।
প্রশিক্ষণের মাধ্যমে মেহেরপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মো. আল মাসুম, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, জাতীয় পার্টির মামলত হোসেন ও মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামানসহ রাজনৈতিক, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রকল্পের এরিয়া সমন্বয়কারি এস.এম রাজু জবেদ এবং আঞ্চলিক সমন্বয়কারি মো: খোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আজমল হোসেন মিন্টু, সায়্যেদাতুন্নেছা নয়ন, মাওলানা সিরাজউদ্দিন, রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মো. আল মাসুম, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, জাতীয় পার্টির মামলাত হোসেন ও রাজনৈতিক, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রশিক্ষণে পুরুষ ১৮ জন ও নারী ১১ জন সহ মোট ২৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।

Leave a Reply