1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড় তেতুলিয়ায় ড্রেজার বিরোধী অভিযানে ৯টি মেশিন ৩২০ ফিট পাইপ জব্দ

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় তেতুলিয়ায় ড্রেজার বিরোধী অভিযানে ৯টি মেশিন ৩২০ ফিট পাইপ জব্দ 

 পঞ্চগড় জেলা প্রতিনিধি :

তেঁতুলিয়ার ভজনপুর করতোয়া নদীতে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন অভিযানে ৯টি মেশিন সহ ৩২০ ফিট পাইপ সহ মালামাল জব্দ করেছে। এসময় মেশিনের মালিক ও পাথর-বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছে।

 বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকাল ১০.০০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার

ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ বিধ্বংসী ০৫টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প, অনুমানিক ৩২০ ফিট পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়।

 ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকগণ অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ও গ্রামপুলিশগণ প্রশানকে সার্বিক সহযোগিতা করেন। পরবর্তীতে করতোয়া নদীর অপর প্রান্তে দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকায় অভিযানের বিষয়ে শুকানী বিজিবি ক্যাম্পের সদস্যগণকে জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু অভিযান পরিচালনা শেষে  উপস্থিত স্থানীয় জনসাধারণকে জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ আপনাদের সহযোগিতায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।

 কোথাও এধরনের কর্মকান্ড দেখলে প্রশাসনকে জানানোর আহবান করেন এবং ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews