1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিগঞ্জের ধুলিয়াপুর হাইস্কুলের ছাত্রী অহনা দাশের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জের ধুলিয়াপুর হাইস্কুলের ছাত্রী অহনা দাশের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী অহনা দাশ গত ১২ আগষ্ট নিজ বাড়িতে সর্প দংশনে আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগষ্ট পরলোক গমন করে। এই উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাইম নাবা, ৭ম শ্রেণীর ছাত্রী ফাহিমা ফেরদৌস, সুমাইয়া আক্তার, রাবিয়া খাতুন, সাবা,

৮ম শ্রেণীর শান্তা, জাকিয়া, খাদিজা, প্রত্যাশা, ৯ম শ্রেণীর ছাত্র আমির হামজা ও ১০ম শ্রেণীর কোহেলী মল্লিক প্রমুখ। অহনার স্মরণ সভায় স্মৃতিচারন করে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক শেখ শামীম উর রহমান,

সহকারী শিক্ষক শ্যামল কুমার ঘোষ, অসীমা রায়, দেবেশ কুমার ঘোষ ও প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান। বক্তারা স্নেহময়ী শিক্ষার্থী অহনার অকাল প্রয়ানের স্মৃতিচারন করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৮ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান ও শ্রীমদ ভাগবত গীতা পাঠ করে ১০ম শ্রেণীর ছাত্র সজিব কুমার ঘোষ।

এছাড়া অহনার আত্নার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমেশ কুমার ঘোষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews