পঞ্চগড়ে চার দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন অভিযোগ ভুক্তভোগীর
পঞ্চগড় সদর উপজেলার ৯নং মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই গ্রামের মন্তাজ আলীর ছেলে মোস্তফা কামাল এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকাকালীন,
বিয়ের আশ্বাসে মোঃ রফিকুল ইসলামের মেয়ে সুমনা আক্তার কে বেড়াতে যাবার কথা বলে, পঞ্চগড় সদর উপজেলা, রৌশনাবাগ ধানসিঁড়ি আবাসিক হোটেল এ নিয়ে যায় এবং একাধিক বার দৈহিক মিলন করে।
এ বিষয়ে ধানসিঁড়ি আবাসিক হোটেলের ম্যানেজার কাছে হোটেল কামরা ভাড়া দেওয়ার বিষয়টি জানতে চাইলে,, কোনো প্রকার তথ্য দিতে অস্বীকার করে এবং উল্টো হুমকি প্রদান করে গণমাধ্যম কর্মীদের।
এদিকে ভুক্তভোগী সুমনা আক্তার অভিযোগ করে বলে,, মোস্তফা কামাল এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকাকালীন,, বিয়ের আশ্বাসে বাড়ি থেকে চলে আসতে বললে,
সরল বিশ্বাসে চুপিসারে বাড়ি থেকে পালিয়ে আসে। এবং বিয়ের কথা বলে পঞ্চগড় শহরের ধানসিঁড়ি আবাসিক হোটেল নিয়ে যায়, এবং একাধিক বার দৈহিক মেলামেশা করে।
পরবর্তীতে বিয়ে করতে একমাস সময় দিতে হবে বলে,, আমি নিরুপায় হয়ে বাবা মাকে সব খুলে বলি,,এবং বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসবে এই অপেক্ষা করতে থাকি।
কিন্তু একমাস পেরিয়ে গেলেও বিয়ের কোনো ব্যাবস্হা না নেওয়ায়, মোবাইল ফোনে বিয়ের কথা বললে,, মোস্তফা আমাকে জানায় আমার বাবা মা বিয়েতে রাজি হচ্ছে না। তুমি আমাদের বাড়িতে চলে আসো।
আমি নিরুপায় হয়ে তাদের বাড়িতে আসলে, মোস্তফার বড় ভাই শফিকুল, বোন মুন্নী ও মোস্তফার বাবা মন্তাজ আলী আমাকে এলোপাথাড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দিলে,
আমি মোস্তফার বাড়ির সামনে মোস্তফার জন্যে অপেক্ষা করছি। এখন মোস্তফা যদি আমাকে বিবাহ না করে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই।
মোস্তাফার বোন মুন্নীর স্বামী পুলিশ হওয়ায়, পুলিশ দিয়ে গ্রেফতার ও নির্যাতনের হুমকি দেয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবে বলে দাবি।






Leave a Reply