1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ- উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ- উদযাপন,  বর্ণাঢ্য র‍্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি “

এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালীও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিকরগাছায় পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন মৎস্য চাষী সাংবাদিক ও সুধীজনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা মুক্তমঞ্চ চত্বর থেকে শুরু হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়।

১৮ আগস্ট সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অদ) নান্নু রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। তিনি বলেন মৎস্য সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ। প্রায় ১৪ লক্ষ নারীসহ প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠী প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মাছ চাষের সহিত জড়িত।

মৎস্য সম্পদ থেকে আমিষের সিংহভাগ পূরণ হয়। সে কারণে নিরাপদ খাদ্য উৎপাদনে মাছ চাষে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার জন্য তিনি মৎস্য চাষীদের পরামর্শ প্রদান করেন।

আইসিটি অফিসার অহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ,

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের,ছাত্র প্রতিনিধি আখি খাতুন ও  মৎস্য চাষী আব্দুস সামাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মাছ চাষী বৈশাখী মৎস্য খামারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, ভাই ভাই মৎস্য খামারের  স্বত্বাধিকারী আব্দুস সামাদ ও ভাই ভাই মৎস্য খামারের স্বত্বাধিকারী সাহারুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি,দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস, মৎস্য চাষী আবুল কালাম আজাদ,

মেহেদী হাসান ,হাসানুজ্জামান, মনির হোসেন, আশিক সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী, উপজেলা প্রশাসনও  মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী সাংবাদিক ও সুধিবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews