1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ভূঞাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগষ্ট) দিনব্যাপী ইবরাহীম খাঁ সরকারি কলেজে ১৯ পদাতিক ডিভিশন এর আয়োজনে, ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৭ এডি রেজিমেন্ট এর পরিচালনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় যমুনা ক্যান্টনমেন্টের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মেজর মইন চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন- আমরা সকালেই একটি মেসেজ পাই যে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। সেই হিসেবে আজকে এখানে এসে চিকিৎসা নিয়ে দেখলাম,

তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো ও উন্নত মানের। ডাক্তার সাহেবের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। উনার সুপরামর্শ অনেক সুন্দর।

এই সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তবে এই চিকিৎসার ধারা অব্যাহত থাকলে এবং এলাকার গরীব মানুষের সেবা করলে আরো ভালো হবে।

চিকিৎসা সেবা নিতে আসা শিশু জারিয়া বলে- আমার পা, মাথা ও চোখ ব্যথা করে। তাই আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার আমাকে নিয়মিত দুধ কলা ও বিভিন্ন শাক সবজি খেতে বলেছেন এবং মোবাইল দেখতে নিষেধ করেছেন। ডাক্তার সাহেবের কথা গুলো আমার খুব ভালো লেগেছে।

ক্যাম্প কমান্ডার বলেন- এটি একটি সেবামূলক কার্যক্রম। আজ আমরা স্বল্প পরিসরে চিকিৎসা সেবার আয়োজন করেছি। পরবর্তীতে আরো বড় আকারে আয়োজন করবো ইনশাআল্লাহ।

আমরা আজকে এই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের এবং শিক্ষার্থীসহ মোট ১০০ জনকে বিনামূল্যে সেবা এবং ওষুধ প্রদান করেছি।

তিনি আরো বলেন- এই ক্যাম্পেইন করতে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করেন। আমরা তাদেরকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews