1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নিখোঁজে ৪ দিন পড়ে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার,

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নিখোঁজে ৪ দিন পড়ে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার,

তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক গরু চোরা কারবারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷

আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷

জানা গেছে, মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি৷
মানিক বিএসএফের গুলিতে মারা গেছে বলে পুলিশ জানালেও বিজিবি তা নিশ্চিত করেনি – কার গুলিতে মারা গেছে তা তদন্ত করছে বলে জানায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়৷
এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাতে ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়৷
এদিকে কয়েক দিন পর আজ শনিবার সকালে দেবনগড় ইউনিয়নের শুকানী সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা৷

পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে পুলিশ, বিজিবি ও তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মরদেহের মাথায় গুলিরে চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে৷

এদিকে আজ সকালে শুকানী সীমান্তে বিজিবি ও বিএসফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ব্যক্তিকে ফেরত দিয়েহছে বিএসএফ৷

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন৷

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews