কুষ্টিয়া, ১২ আগস্ট “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অঙ্গীকারই অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ যুব উন্নয়ন মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ মতিয়ার রহমান।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অংশীদার হিসেবে ছিলো দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন ওয়াইপিএজি সমন্বয়কারী সাদিক হাসান রহিদ ও সদস্যবৃন্দ এবং পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ও পিস অ্যাম্বাসেডর মোঃ আসাদুজ্জামান, যিনি শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অগ্রগতি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পরে নির্বাচিত যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
র্যালি ও আলোচনা সভা শেষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে একটি ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়।







Leave a Reply