1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ের পূর্বের স্মৃতি যেমন ছিল

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের পূর্বের স্মৃতি যেমন ছিল

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় শান্তিপ্রিয় একটি জেলা ছিলো রাত পোহালেই সমস্ত চেনা মুখগুলো দেখা যেত। যে যেই দলেই করুক না কেন হোটেল কিংবা রস্তোরায় এক টেবিলে বসে চায়ের আড্ডায় সব ধরনের গল্প আলাপ হত। খোঁজ নেওয়া হত কার বাড়ি কে কেমন আছে এটা বেশিদিনের কথা নয়।

৮৪ বা ৮৫ সালের মধ্যে এমনটি দেখা গেছে রাজপথে যে যার পছন্দের দলে লড়াই করতো দিনশেষে সবাই একসাথে এক টেবিলে গল্প আলাপ চলতো।

যদিও তখনকার নেতারা অনেকেই এখন নেই। কিন্তু তারা রাজ নীতিতে সুন্দর নেতৃত্ব দিয়ে আসছিল। কিন্তু ভাববার বিষয় কালের পরিবর্তনে এখন আমরা কি দেখছি কেউ কাউকে সম্মানটুকু করতে জানে না।

একদিকে যেমন পঞ্চগড়ে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে ব্যবসা-বাণিজ্য এমনকি চাকুরি করছেন অন্যদিকে বেড়েছে অপরিচিত মুখ। এখন আগের মত কেউ কাউকে দিচ্ছেনা সালাম আদাব, আর যদিও দেয় সেটা নামে মাত্র।

দিন দিন পারিবার ও এলাকা ভিত্তিক ভালোবাসা হারিয়ে গেছে। এমন একটা সময় ছিল পঞ্চগড়ে কার বাড়ির কয়জন সদস্য সেটা ঘরে শুয়ে বসে বলে দেওয়া যেত।  বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেছে ছোট বড় কেউ কাউকে মানতে চায় না।

ছোট ছোট ছেলেরা বড়দের সঙ্গে করছে নানা বেয়াদবি। মাদকের ছেয়ে গেছে পঞ্চগড় জেলা। আর হিংসা বিবেদ যেন লেগেই আছে, আমাদের সেই প্রবীণ নেতারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।

সেই সাথে হারিয়ে গেছে আদব সম্মান, বর্তমানে সবাই যেন স্বার্থের জন্য এক ইঞ্চি পিছু পাও হতে রাজি না। এখনো অনেককে আগের দিনের কথা গুলো বলতে শোনা যায় আমরা এরকম দেখেছি সেরকম দেখেছি।

আমাদের মধ্যে এমন ছিল এখন তা আর নেই। পূর্বের শেরে-ই-বাংলা  পার্কটি যদিও নেই ভেঙ্গে ছোট করা হয়েছে এটাই ছিল পঞ্চগড়ের কেন্দ্র বিন্দু। ধনী গরিব অনেক মুরুব্বী গণ এই পার্কে বসে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করতেন।

কিন্তু এখন আর এই পরিবেশ নেই, আমরা কি পারিনা আমাদের পঞ্চগড়ের পূর্বের ঐতিহ্য ধরে রাখতে। আসলে সবাই মিলে চাইলেই সবকিছু ধরে রাখা সম্ভব।

আসুন না আমরা মারামারি হানাহানি বাদ দিয়ে সবাই মিলে একটি সুন্দর সুশীল সমাজ আগের মত গড়ে তুলি এখনো তো পঞ্চগড়ে অনেক প্রবীণ মুরুব্বীরা বেচে আছেন।

তাদের মত নিয়ম নতি মেনে একে অপরের হাত ধরে চলি এবং আমাদের সন্তানদের সেভাবেই চলতে শেখাই বড়দের সম্মান করতে এবং ছোটদের স্নেহ করতে। তাহলে কিন্তু আমরা আগের মত সুন্দর পরিবেশ ফিরে পাব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews