1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট মিশন মোড় গোল চত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের উপর এক চরম আঘাত। এর আগে লালমনিরহাটেও ‘সাপ্তাহিক আলোর মনি’

পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ, তবে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে।

তারা আরও বলেন, অবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে, পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং সংবাদ বয়কটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কাজ করেন; দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখেন। অথচ আজ তারাই নির্যাতিত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। এভাবে চলতে থাকলে অনেকেই এই পেশা থেকে সরে যেতে বাধ্য হবেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা। বক্তব্য রাখেন প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল,

৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজী টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে জেলা শাখার সাংবাদিকরাও কর্মসূচিতে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews