টাঙ্গাইলের ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলা পশু হাসপাতাল রোড (ডাক্তার বাড়ী সংলগ্ন) মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা।
পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মফিজুর রহমান খান,

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার,
ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আরিফুজ্জামান তপু, শফিউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব ও বিরামদী আনোয়ারা হাবিব স্মৃতি সংঘ অংশগ্রহণ করে। খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব জয়ী হয়।

Leave a Reply