পঞ্চগড় সিনেমা হলের সামনে সন্ত্রাসীদের ছুরির আঘাতে জাবেদ হোসেন জয়, নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে আলামিন ও পারভেজ এর দল।
সিনেমা হলের সামনে জয় কে একা পেয়ে প্রথমে এলোপাতাড়ি মারতে থাকে তারপর এক পর্যায়ে জয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে খুনিরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন জয় কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল জয় কে আশঙ্কাজনক অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই জয় এর মৃত্যু হয়। এ নিয়ে জয়ের পরিবারের মধ্যে সোখের মাতম বইছে। পরের দিন বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শেরে-ই-বাংলা চত্বরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র – ছাত্রী ও এলাকাবাসীরা বিক্ষোভ সমাবেশ করে
যাতে করে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয় তা না হলে আগামীতে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করবে বলে জানান বিক্ষুপ্ত ছাত্র ও স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply