টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থানের পাশের একটি পুকুর থেকে ফজলুল হক (৮০) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলুল হক উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজলুল হক গরুর জন্য ঘাস কাটতে বের হন। একসময় পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখে সেটি ধরতে গেলে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি।
পরে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এক ঘন্টা অভিযান চালিয়ে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ স্বপন আলী জানান, বেলা ৪ টার দিকে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫ টার দিকে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশের উপস্থিতিতে মরদেহটি স্বজনরা নিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- যেহেতু বৃদ্ধ লোকটি পানিতে ডুবে মারা গেছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply