1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৬ জলকপাট দেড়ফুট খুলে কাপ্তাই হ্রদ থেকে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬১ হাজার কিউসেক পানি

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

১৬ জলকপাট দেড়ফুট খুলে কাপ্তাই হ্রদ থেকে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬১ হাজার কিউসেক পানি

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি :

ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানাবৃষ্টিকে কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। এতে করে নিন্মাঞ্চলের ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করে দুই-থেকে তিন ফুট পর্যন্ত পানি উঠে গেছে।

ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ বিপদসীমার অতি নিকটে পানির স্তর চলে আসায় কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই বাধেঁর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে তুলে দেড়ফুট পর্যন্ত খুলে দিয়েছে।

এতে করে প্রতি সেকেন্ডে ২৯ হাজার কিউসেক পানি অবমুক্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এছাড়াও নিয়মিতহারে জল বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৩২ হাজার কিউসেক পানি।

কাপ্তাই হ্রদের পানির অতিবৃদ্ধিতে পরিস্থিতির আলোকে বর্তমানে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে সর্বমোট ৬১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিস্কাসিত হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির স্তর মাপা হয়েছে ১০৮.৫৫ এমএসএল। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews