যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ৫আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা শেষে জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply