1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সরকার পতন অনেক দেখেছি, আ’লীগের মতো পতন দেখিনি- সাবেক মন্ত্রী সালাম পিন্টু

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সরকার পতন অনেক দেখেছি, আ’লীগের মতো পতন দেখিনি- সাবেক মন্ত্রী সালাম পিন্টু 

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি।

তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেরে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে ‘জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সাবেক উপমন্ত্রী আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো আয়না ঘরের নির্বাচন মেনে নেবে না।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা,

বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভার পূর্বে, আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ‘জুলাই বিপ্লবে’ শহীদ পলাশের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews