পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায়, ক্যাইপার স্টার এগ্রি কালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের সিসি ব্লক কাজে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম এর অভিযোগ উঠেছে। জানা যায় ২০২৪.২৫ অর্থবছরের নদী ভাঙ্গন প্রতিরোধ করার সিসি ব্লক কাজে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে মনগড়া সিসি ব্লক তৈরি করা হয়েছে।
পঞ্চগড় ৫ উপজেলার যে কয়টি পয়েন্টে সিসি ব্লকের কাজ হয়েছে তার প্রতিটাতেই অনিয়ম পাওয়া গেছে। এল সি কাটা পাথরের সাথে মেশানো হয়েছে দেশী নিম্ন মানের পাথর। সিসি ব্লক তৈরি মিস্ত্রিরা জানান ১০ ফেরা পাথর ৯ ফেরা বালু ও এক বস্তা আমান সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং এর কর্মচারী আবু সাঈদ প্রথমে তার পরিচয় গোপন রাখে পরে সে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশুতোষ বর্মন দাবি করেন সব উপকরণ বুয়েট থেকে পরীক্ষা করা হয়েছে তবে কাজের সিডিউল সাংবাদিকদের দেখানোর কোন নিয়ম নেই।


Leave a Reply