1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম জানে বেঁচে গেলেন জাহিদুল ইসলাম

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম জানে বেঁচে গেলেন জাহিদুল ইসলাম

পঞ্চগড় প্রতিনিধি :

রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি দিলেন স্থানীয়রা। পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজের অনিয়মের কথা অস্বীকার করায় বোদা উপজেলা এলজিইডির কার্য সহকারি জাহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। গতকাল দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ কাজ চলছিল। কাজের মান খারাপ হওয়ায় স্থানীয়দের মনে অসন্তোষ তৈরি হয়।

এতে করে বিক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দিলে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা এলজিইডি কার্য সহকারী জাহিদুল ইসলাম। তিনি কাজের অনিয়ম অস্বীকার করলে উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম গণপিটুনি দেয়। পরে তিনি একটি ধান ক্ষেতে আশ্রয় নিয়ে কোনমতে জীবন রক্ষা করেন। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে চলছে। পাশে আরেকটি রাস্তার কাজ শেষ হলেও এই রাস্তায় বারবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র অনিয়মের কারণে। এবার স্থানীয়রা অভিযোগ করলে আমি নিজে গিয়ে দেখি, সত্যিই কাজের মান অত্যন্ত খারাপ।

আমি স্থানীয়দের সহযোগিতায় কাজ বন্ধ করে দেই। স্থানীয় ইউসুফ আলী বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাচ্ছে। মিস্ত্রিরা তখন হাতুড়ি দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করে। স্থানীয় যুবক মাসুদ রানা বলেন, আমাদের বাড়ির পাশে এই রাস্তার কাজ চলছিল। দেখি কাদা ও ধুলাবালির উপরেই কার্পেটিং চলছে।

প্রতিবাদ করলে আমাকে হুমকি দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম কাজের অনিয়ম অস্বীকার করে বলেন বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু ছিল, তবুও কার্পেটিং করা হয়েছে। রাস্তার ময়লা না সরিয়ে কাজ শুরু করায় কার্পেটিং উঠে গেছে। এ বিষয়ে অভিযুক্ত কার্য সহকারী জাহিদুল ইসলাম, বলেন অফিস থেকে আমাকে বলা হয় কাজ দেখতে যেতে।

আমি গিয়ে দেখি স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। আমি সাংবাদিকদের বলি যে, অনিয়ম হয়নি। তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। কোনমতে পালিয়ে বেঁচেছি। তিনি জানান ১০ দিন আগে ভিটুমিনাস প্রাইম কোর্ট দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে কিছু বালু পড়ে গিয়েছিল। পরিষ্কার না করেই কার্পেটিং করায় সমস্যা হয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠান এম আর ট্রেডার্স প্রতিনিধি মিজানুর ইসলাম জানান, এটি ২০২০-২১ অর্থবছরের কাজ। আমি সাব ঠিকাদার হিসেবে যুক্ত ছিলাম, বিস্তারিত এখন আমার মনে নেই। জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, রাস্তার কাজের অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। তবে কেউ গণপিটুনির শিকার হয়েছেন এমন খবর এখনো পাইনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews