1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ত্রয়োদশ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নিপুণের প্রার্থিতা ঘোষণা

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নিপুণের প্রার্থিতা ঘোষণা

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নিজের অবস্থান স্পষ্ট করে প্রার্থিতা ঘোষণা করলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। তারুণ্যের উচ্ছ্বাস আর তৃণমূলের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও প্রতিফলনের লক্ষ্যে তিনি এ আসনের জাতীয়তাবাদী নেতৃত্বের হাল ধরতে চান। এ জনপদের মানুষের সেবায় আত্মনিয়োগ করে নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে উৎসর্গ করতে চায়। চাঁদাবাজি মাদক সন্ত্রাস দমনে দলের জিরো টলারেন্সের কথা ঘোষণা করে জনগণের সেবায় আত্মনিয়োগের প্রতিশ্রুতি দেন।

৩ আগস্ট /২০২৫ রবিবার রাত ৮ টায় ঝিকরগাছা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা প্রদান করেন এবং এসব কথা বলেন। তিনি আরো বলেন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে রাজনীতির খেলায় প্রতিযোগিতা শুরু হয়েছে।
ইতোমধ্যে এ নির্বাচনী পদযাত্রায় শামিল হয়েছেন জেলা উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক প্রার্থী।

নিছক রাজনীতি নয, জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করাই হবে তার লক্ষ্য। নির্বাচিত হলে ঝিকরগাছা চৌগাছা এলাকার শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়ন বেকারত্ব দূরীকরণ এবং গ্রহণ করা হবে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ।

এ সময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় সমস্যাবলী, উন্নয়নের সম্ভাবনা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাবে নিপুন বলেন আমার পরিবার ছিল জাতীয়তাবাদী রাজনীতির আঁতুর ঘর। সেখান থেকে আমি বেড়ে উঠেছি। এখান থেকে আমার রাজনীতির হাতে খড়ি।সকল প্রতিকূল অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা করে এ জনপদে মানুষের উন্নয়ন অগ্র যাত্রায় শামিল হতে পারব।

সভায় ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।
শেষে নিপুন স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণমাধ্যমকে গণতন্ত্রের স্রোতধারায় একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন। এ সময় তার সাথে ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন ও সদস্য সচিব নাজমুল হক নাজু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews