1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রাথমিকের নব-গঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা মিঠু সভাপতি পলাশ সম্পাদক

  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ঝিকরগাছায়  প্রাথমিকের নব-গঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা মিঠু সভাপতি পলাশ সম্পাদক 

কে এম ইদ্রিস আলী,  ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিকরগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট/২০২৫ তারিখে ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির নিজস্ব ভবনে এ শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি সাহিদ হাসান শামীমের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান আনসারী। তিনি বলেন প্রাথমিক শিক্ষা হল শিক্ষা  ব্যবস্থার মূলভিত্তি।

সততা নিষ্ঠা আন্তরিকতা দায়িত্বশীলতা ও দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরকে পাঠদান করতে হবে। শিক্ষক সমাজের ভেদাভেদের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের শিক্ষক সমাজকে একতাবদ্ধ থাকতে হবে।

ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করে শিক্ষক সমাজের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। প্রধান ও  সহকারী শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নে পারস্পরিক সুসম্পর্ক ও সমঝোতার বিকল্প কিছু নেই। আমাদের একটি পরিচয় আমরা শিক্ষক।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি ইকবাল আহমেদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুর রহমান বাচ্চু, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোস্তফা কবির মিঠু, সাধারণ সম্পাদক বামনালী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুজ্জামান পলাশ,

সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বামনালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মীর মাহবুবুর রহমান ও নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক অর্থ সম্পাদক ইয়াকুব আলী , নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী , মহিলা সম্পাদক নাসিমা আক্তার ,

শিক্ষা সম্পাদক গোলাম নবী,সমবায় সম্পাদক আরিফুজ্জামান,মিডিয়া ও যোগাযোগ সম্পাদক শান্তি মিয়া সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 এদিকে গাজী মোস্তফা কবির উদ্দিন মিঠুকে সভাপতি ,আশিকুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক ,আবু আজগরকে সিনিয়র সহ-সভাপতি, আমির হামজা কে সহ সভাপতি, ইস্কান্দার মির্জাকে কার্যকরী সাধারণ সম্পাদক,

তবিবার রহমানকে যুগ্ম সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট গঠিত উপজেলা কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান আনসারী। পরে নবগঠিত কমিটির হাতে চাবি হস্তান্তর করেন কেন্দ্রীয ও বিগত উপজেলা কমিটির সাবেক নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আয় ব্যয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ রাজু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews