1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মা বাবার দোয়া টেলিকম এর আয়োজনে র্র্যাফেল ড্র ও গম্ভীরা গান অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মা বাবার দোয়া টেলিকম এর আয়োজনে র্র্যাফেল ড্র ও গম্ভীরা গান অনুষ্ঠিত 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

দুপুর  থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়তেই শুরু হয় ঝুম বৃষ্টি। ভরদুপুরেও বৃষ্টি না থামায় অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে র্র্যাফেল ড্র ও গম্ভীরা গানের অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যা নামতেই ততক্ষণে দূরদূরান্ত থেকে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন রামচন্দ্রপুর হাট ফুলতলায়। দর্শকদের আগ্রহে আয়োজনের সিদ্ধান্ত নিলেন আয়োজকেরা। সন্ধ্যার পরপরই নেমে যায় বৃষ্টি, তারপরও শুরু হয় অনুষ্ঠান। আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিশু, কিশোর, আবাল-বৃদ্ধ-বনিতা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল থেকে এসব দৃশ্যের দেখা মেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর হাট-ফুলতলা এলাকায়। সেখানে মা বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভীরা গানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ম পর্বে অতিথিদের বক্তব্যে শেষে ২য় পর্বে কেক কেটে আনন্দমূখর পরিবেশে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পরে র্র্যাফেল ড্র শুরু হতেই বৃষ্টি উপেক্ষা করে বাড়তে থাকে মানুষের সমাগম। র্র্যাফেল ড্র শেষ করেই শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর নানা-নাতীর গম্ভীরা গান।

বৃষ্টির মধ্যেই মাতোয়ারা হয়ে ওঠে স্টেজের সামনে ও দুই পাশে থাকা হাজারো দর্শনার্থী। চাঁপাইনবাবগঞ্জের লোকায়ত বাংলার লোকসংস্কৃতির গম্ভীরা গান যে অংশ, তা ভুলে যায়নি বাঙালি। তাই তো বর্ষা মৌসুমে বৃষ্টিকে উপেক্ষা করে ফুলতলায় মানুষের ঢল নামে।

অনুষ্ঠানে মা বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুম এর স্বত্বাধিকারী আব্দুল আলিমের বাবা মোঃ কেতাবুল হকের সভাপতিত্বে ও পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রানিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু,  গ্রামীণ ট্রাভেলস এর জিএম আসাদুজ্জামান ছানা, কেজিপুর ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক আজিজুল হক।

বক্তব্যে কেজিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান বলেন, আবহমান গ্রামবাংলার এই ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশের মানুষ ঐতিহ্যবাহী গম্ভীরা গান পছন্দ করে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে উদ্যোগী হতে হবে। আলিমের ব্যবসা প্রতিষ্ঠান মা বাবার দোয়া টেলিকম ও মোবাইল শো-রুম এর সমৃদ্ধি কামনা করেন।

সাংবাদিক ফয়সাল আজম অপু, আয়োজক মা বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুম এর স্বত্বাধিকারী আব্দুল আলিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সব সময় গ্রাহকদের সন্তুষ্টির কথা মাথায় রেখে সুলভ মূল্য মোবাইল বিক্রি করেন।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত থাকেন। এধরণের আয়োজন করার জন্য অন্য ব্যবসায়ীদেরও আহ্বান জানান, কারন বিনোদন হলে মাদকের করাল গ্রাস থেকে ফিরে আসবে কিশোর, যুবক। সবশেষে মা বাবার দোয়া টেলিকম ও মোবাইল শো-রুম এর উত্তররোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বূষ্টি উপেক্ষা করে কয়েক শতাধিক মানুষ এটা উপভোগ করায় তাদের ধন্যবাদ জানান মা বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুম এর স্বত্বাধিকারী আব্দুল আলিম। তিনি বলেন ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আরও অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরও বলেন,

আমার মা বাবার দোয়া টেলিকম এর ব্যবসার প্রসারে ও আয়োজনে এলাকার মানুষ যাতে সুস্থ ধারার সংস্কৃতিচর্চা করতে পারে এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি এবং নবায়িত করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। তিনি সৎভাবে ব্যবসা করারও প্রত্যায় ব্যক্ত করেন।

বৃষ্টি উপেক্ষা করেই চকআলমপুর-বেলপাড়া থেকে গম্ভীরা গানের অনুষ্ঠানে এসেছেন অটো রিক্সা চালক মো. জিয়াউল। তিনি বলেন, ছোটবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গম্ভীরা গানের সাথে সক্রিয় থাকার অভ্যাস। এটি আমার খুবই প্রিয়। তাই নিজ-গরজে নিজের অনুষ্ঠান মনে করে আলিম ভাইয়ের সাথে কাজ করছি। স্বার্থক হয়েছি কারন বৃষ্টির মধ্যেও অনেক লোক খাটাখাটুনি করে দেখার জন্য এসেছে।

মহারাজপুরের জাইদুল হক বলেন, মোবাইল কিনে কুপন নিয়েছিলাম আজকে র্র্যাফেল ড্র ও গম্ভীরা গান হবার কথা শুনে এখানে এসেছি। কিন্তু দুপুর থেকে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় ছিলাম যে অনুষ্ঠান হবে কি না।

এনজিওতে কর্মরত ইমরান হোসেন বলেন, উৎসুক মানুষের এই ভিড় থেকে বোঝা যায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী র্র্যাফেল ড্র ও গম্ভীরা গানের প্রতি আগ্রহ কতটুকু।

উল্লেখ্য, র্র্যাফেল ড্র এর মাধ্যমে প্রথম পুরস্কার হিরো মোটরসাইকেল জিতে নেন মহারাজপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের রাইহান আলি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews