1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক উয়ালীউল্লাহ গ্রেপ্তার

  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভূঞাপুরে শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক উয়ালীউল্লাহ গ্রেপ্তার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার ১১ বছরের ছাত্রকে ধর্ষণ (বলাৎকার) মামলায় আলোচিত মাদ্রাসার শিক্ষক উয়ালী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক উয়ালি উল্লাহ পাবনার চাটমোহরের ধানবিলা গ্রামে মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার ওই শিশু ছাত্রকে নানা কাজের অজুহাতে আল কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার শিক্ষক উয়ালি উল্লাহ গভীর রাতে ঘুমন্ত শিশুদের নানা অজুহাতে তার কক্ষে নিয়ে যেতেন।

নির্যাতনের শিকার শিশুটিকেও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। পরে ২৪ জুলাই শিশুকে ধর্ষণ (বলাৎকার) করেন শিক্ষক উয়ালী উল্লাহ।

আর এই বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে বর্বরোচিত ঘটনাটি প্রকাশ্যে আসলে জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলার সভাপতির মুফতি আসাদুজ্জামান শামীমের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল সালিসি বৈঠকের নামে মোটা অঙ্কের টাকার বিনিময় ও পরিবারকে ভয়ভীতি দেখিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুক্তভোগীর অভিভাবকের স্বাক্ষর করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

এমনকি, ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মব সৃষ্টি করে শায়েস্তার হুমকি দেন ওই প্রভাবশালী মহল। এ ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাইকিংয়ে ঘোষণা করা হয় বিক্ষোভ মিছিলের। পরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

মামলা ও আসামীর ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত যৌন নির্যাতনের বিষয়টি শিকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক উয়ালি উল্লাহকে আটক করতে পুলিশ তৎপরতা চালালেও মোবাইল ব্যবহার না করে দ্রুত স্থান পরিবর্তন করায় আটক করতে বেগ পেতে হয় বলে দাবী করেন তিনি৷

তিনি আরও বলেন যেহেতু অপরাধটি সালিশযোগ্য অপরাধ নয় তাই সালিসি বৈঠকে কেউ জড়িত থাকলে তা তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews