1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যায়নরত ৩৫ জন শিক্ষার্থী ও ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাঃ নাসির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজন এ অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এ প্রকল্প, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসির উদ্দীন বলেন, এই স্কিমের অধীনে, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা তাদের কর্মক্ষমতা এবং ফলাফলের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, এই অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হয়।

শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত মান বৃদ্ধি করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এই স্কিমে মূল উদ্দেশ্য।

তিনি আরো বলেন এই স্কিমের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী অনুদান প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews