1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রতিবন্ধী সূর্যের পিতার হাতে চেক তুলে দিলেন পৌর প্রশাসক নাভিদ সারওয়ার

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় প্রতিবন্ধী সূর্যের পিতার হাতে চেক তুলে দিলেন পৌর প্রশাসক নাভিদ সারওয়ার

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি :

প্রশাসনের দায়িত্বশীলতার পাশাপাশি মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিকরগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার। তিনি জন্মগত শারীরিক জটিলতায় ভোগা তৌফিক সূর্যের চিকিৎসার জন্য তার পিতা ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদের হাতে চিকিৎসা সহায়তার একটি চেক তুলে দেন ।

১২ বছর বয়সী তৌফিক সূর্য দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির মধ্যে রয়েছে। পরিবারটি সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও সহায়তার প্রয়োজন ছিল। বিষয়টি পৌর প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি মানবিক সহায়তার ব্যবস্থা করেন।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুর ১২টার দিকে পৌর প্রশাসকের নিজ দপ্তরে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর সচিব সন্তোষ হাজরা, হিসাব রক্ষক খায়রুর আলম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আরাফাত কল্লোল, আব্দুর রাজ্জাক সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সূর্যের পরিবারের সদস্যরা।

চেক প্রদান শেষে পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন,“প্রশাসনের কাজ শুধু দাপ্তরিক দায়িত্ব নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক কর্তব্য। সূর্যের জন্য এই সহায়তা তার চিকিৎসার একটি ধাপ হতে পারে, আমরা সবসময় এমন মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত সূর্যের পিতা বলেন,“অনেক চেষ্টা করে সন্তানের জন্য এই পর্যন্ত এসেছি। পৌর প্রশাসক মহোদয়ের এই সহায়তা আমাদের পরিবারকে নতুন আশার আলো দেখাবে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। সবাই আশা করছেন, প্রশাসনের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews