1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ট্রেন সংঘর্ষে লাইনচ্যুত লালমনি এক্সপ্রেস, রেল যোগাযোগ বন্ধ

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ট্রেন সংঘর্ষে লাইনচ্যুত লালমনি এক্সপ্রেস, রেল যোগাযোগ বন্ধ

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি লোকাল ট্রেন এবং ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের মধ্যে। সংঘর্ষের ফলে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তবে সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবাই অক্ষত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রামের বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল।

এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগি উল্টে যাওয়ার পরও আশ্চর্যজনকভাবে যাত্রীরা নিরাপদে ছিলেন, যা এক অলৌকিক রক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল নিরাপদ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী এ বিষয়ে বলেন, “উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না, তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান বলেন, “কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews