এফসিডিওর অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ‘এমআইপিএস’ প্রকল্পের সহযোগিতায় মেহেরপুরের ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির সমন্বয়কারী এস. এম. মেহরব হোসেন, রাজিয়া খাতুন, সহ-সমন্বয়কারী মো. লিজন আলীসহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তব্য দেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী এস. এম. মুজাহিদ আল মুন্না।
সার্বিক সমন্বয় করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
সভায় ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, সস্প্রীতির বৃক্ষরোপন এবং সহিংসতা নিরসনে কার্যকর পদক্ষেপের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, সক্রিয় সদস্য সংখ্যা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ওয়াইপিএজিতে নতুন কিছু একটিভ সদস্য অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।






Leave a Reply