1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে লোহার শিকলে বন্দি সেই সাইফুলের পাশে ইউএনও

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ঘাটাইলে লোহার শিকলে বন্দি সেই সাইফুলের পাশে ইউএনও

মো: রিজাউল ইসলাম রাজু ,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় ৩০ বছর ধরে পায়ে লোহার শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন সেই সাইফুলের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ।

রোববার (২৭ জুলাই) ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি দল সাইফুলের বাড়িতে পৌঁছে খাদ্যসামগ্রী সরবরাহ এবং ঘর নির্মাণসহ সাইফুলকে পুনর্বাসিত করার আশ্বাস দেন।

সাইফুল (৩৭) পৌরসভার ধারিয়াল গ্রামের মৃত বহর আলী মন্ডলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। তার মা রহিমা বেগম অসহায় অবস্থায় তার ছেলের দেখাশোনা করছেন।

এদিকে রহিমার স্বামী বহর আলী প্রায় ২০ বছর আগে মারা গেছে। বর্তমানে তিনি ও তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। স্বামীসহ জমিজমা হারিয়ে এখন তিনি পথে-ঘাটে ভিক্ষা করে ছেলের মুখে খাবার তুলে দেন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।সাইফুলের মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। টাকার অভাবে ছেলের দেখাশোনা করতে পারিনি। উপজেলা প্রশাসনের এই আশ্বাসে তিনি অত্যন্ত খুশি।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, ‘ উপজেলা প্রশাসন সাইফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা তাকে খাদ্যসামগ্রী সরবরাহ করেছি এবং সরকারের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে।

সাইফুলকে পুনর্বাসিত করার জন্য আরও বেশি সহযোগিতার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews