প্রচন্ড ভ্যবসা গরমে একটু স্বস্তির পেতে মানুষ আষাঢ় মাসের তালের আঁশ খেতে ভিড় জমাচ্ছে দোকানে।এই সুস্বাদে ভরা তালের আঁশ বছরের এই দিনে অর্থাৎ আষাঢ় মাসে বাজারে মিলে।
জানা যায় তালের আঁশ একটি পুষ্টিকর খাবার এবং শরীর ঠান্ডা রাখে। এক একটি তালের আঁশ বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা তালের আঁশ বিক্রেতা আকবর আলী,
জানান পঞ্চগড় শহরের আশেপাশে কোথাও তালগাছ নেই আমাদের অনেক দূর থেকে এই তালের আঁশ সংগ্রহ করে আনতে হয় তাই দাম একটু বেশি।
প্রচন্ড গরমে একটু স্বস্তির পেতে এসব তালের আঁশ খাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গ্রাম অঞ্চলের তালের গাছ থাকলেও অনেকে এই কচি তালের আঁশ বিক্রি করতে চান না।
গাছের মালিকে’রা তাল বানিয়ে বিক্রি করবেন বলে জানান তাই এই তালের আঁশ সংগ্রহ করা খুবই কষ্টকর। তবে পঞ্চগড় পাঁচ উপজেলার মধ্যে তাল গাছের দেখা মেলে দেবীগঞ্জ উপজেলায়।






Leave a Reply