1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া সদরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত তরুণদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত
তরুণদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে কুষ্টিয়া সদর উপজেলায় “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০২৫, বুধবার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওয়াইপিএজি কুষ্টিয়ার উদ্যোগে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ। কুইজের প্রশ্নপত্র ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন পিস অ্যাম্বাসেডর মো: আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান, ওয়াইপিএজি সমন্বয়কারি সাদিক হাসান রহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা ইয়াসমিন, শিক্ষক হাসানুর রহমান, কালাম হোসেন, আরিফ ইসলাম ও শিকদার আজাদ রহমান।

কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীরা ৩০টি সম্প্রীতি ও সাধারণ জ্ঞানের প্রশ্নে অংশ নেয়। সেরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হয় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের উৎসাহ দিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনায় শিক্ষার্থীরা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির মূল্যবোধ সম্পর্কে তাদের অনুভূতি তুলে ধরে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মাহি বলেন, “সব ধর্মের মানুষ একসাথে অংশগ্রহণ করায় নিজেকে গর্বিত মনে হয়েছে।” সপ্তম শ্রেণির কৌশিক বিশ্বাস বলেন, “মালস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার রোধে সচেতন হতে হবে।”

অষ্টম শ্রেণির আবিদুর রহমান জানান, “আমি সেনাবাহিনীতে যেতে চাই, সম্প্রীতির বিষয়টি আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে।” নবম শ্রেণির সাফোয়ান বলেন, “গণতান্ত্রিক পন্থা ও শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে জেনেছি।” দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “সাম্য ও সহাবস্থানের চর্চা করে সম্প্রীতি বজায় রাখবো।”

অনুষ্ঠান শেষে “আজকের তরুণরাই আগামীর সম্প্রীতি রক্ষার নেতৃত্ব দিবে” — এই শিরোনামে শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews