সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন সদর উপজেলা ভিত্তিক সদর উপজেলা সমবায় কার্যালয় মাধ্যমে দুই সমিতির মাঝে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ১শ সুবিধা ভুক্তভোগীদের ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার ( ২১ জুলাই) বিকালের দিকে লালমনিরহাট সদর উপজেলা হলরুমে দুগ্ধ ঘাটতি সদস্যদের চেক বিতারণ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার, মনোনীতা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনায়, সদর উপজেলা সমবায় সমিতির অফিসার ফজলে এলাহি আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
চেক বিতরণ কার্যক্রমে মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সমবায়ী সদস্যদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে এর প্রভাবশীলতা তুলে ধরেন বক্তৃতারা।এই প্রকল্পের আওতায় একত্রে আবতন গঠিত ও পুণঃগঠিত ইউনিয়নের দুগ্ধ সমবায় সমিতির নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোখলেছুর রহমান, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, রংপুর। তোফায়েল আহমেদ,
( (প্রকল্প পরিচাক) সমবায় অধিদপ্তর ঢাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মাহাবুবুল ইসলাম, জেলা সমবায় অফিসার লালমনিরহাট।
জনাব বেলাল হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা সদর লালমনিরহাট,উপজেলা কৃষি অফিসার সদর লালমনিরহাট, খন্দকার সোয়াহেল আহমেদসহ সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।








Leave a Reply