যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে ঝিকরগাছায় পানিবন্দি ৩ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
রবিবার (২০জুলাই) দুপুরে কপোতাক্ষ পাড়ের পানিবন্দী পৌরসদরের পারবাজার, পুরুন্দপুর, সাদ্দমপাড়া, রাজাপুরসহ বিভিন্ন স্থানে ৩ শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, ঝিকরগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন,
পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুন্নবী খান শিপন, তরিকুল ইসাম, জনি ইসলাম, আল আমিন বিশ্বাসনহ বিভিন্ন নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান খান জানিয়েছেন।

Leave a Reply