যশোরের ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে শওকত আলী (৪৫) নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। সে উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
ঘটনাটি, ঘটেছে, রবিবার (২০ জুলাই) সাড়ে ৪টার সময় ঢাকা থেকে বেনাপোল গামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিবন্ধী শওকত আলী হুইলচেয়ারসহ রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে নিহতের ভাইরাপো মোতালেব হোসেন ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান জানিয়েছেন।

Leave a Reply