চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহীদ দিবস ২০২৫” উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ইয়াছিন হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব জুলাই যোদ্ধা সাব্বির হোসেন, মাহাদি, রাজ সহ অন্যরা এবং শহীদ পরিবার ও আহতদের স্বজনরা।
জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। এইদিনে যারা এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply