পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপি পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি এর লড়াকু সৈনিক, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি মুলক কথা বলার প্রতিবাদে পঞ্চগড় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার), বোদা উপজেলা বাজার ধান হাঁটি স্থানে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সমাবেশ মঞ্চে এসে শেষ হয়।
এ সময় বিএনপি’র বিভিন্ন শ্রেণীর নেতারা কটুক্তি করারি মহলকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিভিন্ন ফেইক আইডি থেকে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি’র প্রতিটি নেতা কর্মী শহীদ জিয়ার অনুসারী তাদের কে অপপ্রচার দিয়ে ঠেকানো যাবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপির সম্মানিত রাজপথের শহীদ জিয়ার সৈনিক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ
তিনি তার বক্তব্যে বলেন সাড়া দেশ জুড়ে মব সৃষ্টি করে বিএনপি’র নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। শুধু তাই নয় বিভিন্ন নামে ফেইক আইডি খুলে বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি মূলক কথাবার্তা ও অপপ্রচার করছে।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব ফেইক আইডি গুলো পর্যবেক্ষণ করে অপরাধী দেরকে আইনের আওতায় এনে যেন শাস্তি প্রদান করা হয়।

Leave a Reply