টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ,
উপজেলা মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন- জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নে একটি বড় চ্যালেঞ্জ। পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply